রিফাত হত্যা মামলায় গ্রেফতার ৩ জন

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল বরগুনায় চাপাতি দিয়ে কুপিয়ে রিফাত হত্যা মামলায়  এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিন আসামির মধ্যে মামলার ৪ নম্বর আসামি চন্দনকে (২১) আজ সকালে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে গ্রেপ্তার হয় মামলার ৯ নম্বর আসামি হাসান (১৯)। তদন্তের স্বার্থে দুপুরে গ্রেপ্তার আরেক আসামির নাম জানায়নি পুলিশ।

 

এর আগে নিহত রিফাতের বাবা গতকাল বুধবার ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন।

উল্লেখ্য গতকাল সকালে বরগুনার কলেজ সড়কের ক্যালিক্স কিন্ডারগার্টেনের সামনে প্রকাশ্য দিবালোকে স্ত্রী আয়েশা সিদ্দিকার সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হামলার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। নিহত রিফাত সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের দুলাল শরীফের ছেলে।

 

পূর্ববর্তি সংবাদবাস খাদে পড়ে কাশ্মীরে ১১ শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তি সংবাদবঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ৬ দূতের পরিচয়পত্র পেশ