ময়মনসিংহের ভালুকায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ১

দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি।

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে যায়। এতে মিজান (২২) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্ধা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান অ্যাম্বুলেন্সটির চালকের সহকারী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাখালিয়া গ্রামে।

ভালুকা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। নিশিন্ধা এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি ১৫ থেকে ১৬ ফুট নিচে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়। গুরুতর আহত অ্যাম্বুলেন্সের চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি।

ভালুকা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, লাশ ও অ্যাম্বুলেন্সটি তাঁদের হেফাজতে আছে।

পূর্ববর্তি সংবাদরিফাত শরীফ হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড়
পরবর্তি সংবাদরিফাত হত্যাকাণ্ডে দোষীদের রাতারাতি গ্রেফতার সম্ভব নয় : কাদের