ইসলাম টাইমস ডেস্ক: ভারতজুড়ে চলমান নৃশংসতা, মুসলিম নিধন বন্ধের দাবিতে জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের ব্যানারে সাহরানপুর দেওবন্দ এলাকার ইসলামপ্রিয় জনতা রাস্তায় নেমে এসেছে।
ভারতের সাহরানপুর দেওন্দ এলাকায় গতকাল শুক্রবার জুমার পর এ বিক্ষোভ সংঘটিত হয়। বিক্ষোভের স্লোগান ছিল, মোদি সরকার নিপাত যাক, মুসলিম নির্যাতন বন্ধ হোক। বিক্ষোভ শেষে হাজার হাজার জনতার উপস্থিতিতে হাতে মুসলমানদের উপর নির্যাতনে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবি জানানো হয়। সূত্র: বাসিরাত অনলাইন
সমাবেশে বক্তারা বলেন, বিজেপি আবারো ক্ষমতায় আসার পর মুসলিমদের উপর নির্যাতন বেড়েছে। সহিংসতা জোরদার হয়েছে। ঝাড়খন্ডসহ কয়েকটি এলাকায় কয়েকদিনে বারকয়েক হামলা হয়েছে মুসলিমদের উপর।
জম্মু ও কাশ্মির রাজ্যের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। হিন্দু সন্ত্রাসীরা সম্প্রতি ১৩ মুসলমানকে হত্যা করেছে। গত শাসনামলে গণহত্যায় ১০০ জনেরও বেশি মুসলমান হত্যা করা হয়েছে।
















