ভারতে এবার নামাজ শেষে ‘জয় শ্রীরাম’ না বলায় আক্রান্ত হলেন কিশোর

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের কিদওয়াই নগরে আবারও ‘জয় শ্রীরাম’ না বলায় আক্রমণের শিকার হয়েছেন এক মুসলিম কিশোর। নামাজ শেষ করার পর মসজিদ থেকে বের হতেই ‘জয় শ্রীরাম’ বলতে তাকে জোর করে গেরুয়া উগ্রপন্থীরা। রাজি না হওয়ায় বেধড়ক মারা হয় কিশোরটিকে।

 

অসম্মতি জানালে তাজকে ওই যুবকেরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ইতোমধ্যেই বিষয়টি সাড়া ফেলেছে বিভিন্ন দিকে। চাপের মুখে পুলিশ মামলা রুজু করেছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

উল্লেখ্য, দিন কয়েক আগেই ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়। তার আগে তাঁকে দিয়ে জয় শ্রীরাম, জয় হনুমান বলানো পর্যন্ত হয়। পশ্চিমবঙ্গেও জয় শ্রীরাম না বলতে চাওয়ায় ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এক মাদ্রাসা শিক্ষককে। গোটা দেশেই আপাতত এই দৃশ্য বারবার দেখা দিচ্ছে।

পূর্ববর্তি সংবাদঅনলাইন পোর্টাল নিবন্ধন: বাড়ানো হতে পারে আবেদনের সময়সীমা
পরবর্তি সংবাদহজ্ব : হাদীস ও আছারের আলোকে-[এক]