ভিডিও করলেও সাহায্যে কেউ আসে না , এটা চিন্তার কারণ : আইনমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বরগুনায় যে ঘটনা ঘটেছে তাতে দেখা গেছে যে, একটা ছেলেকে কয়েকজন গুণ্ডা মারছে। সেটাকে ভিডিও ধারণ করা হচ্ছে এবং তা ভাইরাল করে দেয়া হয়েছে। কিন্তু ছেলেটাকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসেনি। তাকে রক্ষা করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এই যদি সমাজের অবস্থা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের দুঃশ্চিন্তার কারণ আছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর মিলনায়তনে ঢাকাস্থ রতনপুর পরিষদ আয়োজিত বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যারা ছোট ছোট বাচ্চারা আছে তারা যদি দেখে যে তাদের মুরব্বিরা এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কিংবা সমাজ থেকে এই ব্যাপারে কোনো প্রতিবাদ আসছে না তাহলে কিন্তু আমাদের ভবিষ্যত প্রজন্ম ভালো থাকবে না। এদেরকে কিন্তু আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো না। সে কারণে আমি সবাইকে এ বিষয়ে সজাগ থাকার অনুরোধ করছি।

পূর্ববর্তি সংবাদখিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তি সংবাদইসরাইলকে বৈধ রাষ্ট্র স্বীকৃতির আহ্বান বাহরাইন পররাষ্ট্রমন্ত্রীর