শুধু গণিত-বিজ্ঞান নয়, মানবিকতা শেখাতে হবে শিশুদের: শিক্ষামন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শুধু ভালো ফলাফলের দিকে বেশি নজর দিচ্ছি। মনোযোগ দিচ্ছি গণিত, ইংরেজি অথবা বিজ্ঞানের দিকে। নৈতিকতার দিকে মনোযোগ দিচ্ছি না। শুধু গণিত-বিজ্ঞান নয়, মানবিকতা শেখাতে হবে শিশুদের।

তিনি বলেন, যে মানবতাবোধ, দেশপ্রেম, নৈতিকতাবোধ নিয়ে আমাদের শিশুদের বেড়ে ওঠার কথা, শিশুরা তা নিয়ে বেড়ে উঠছে না। আমাদের শিক্ষাব্যবস্থার পরিবর্তন দরকার।

শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ‘ইনার হুইল ডিস্ট্রিক-৩২৮’ আয়োজিত এক অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মাদকের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সর্বগ্রাসী মাদকের কারণে সমাজে এক ধরনের অস্থিরতা কাজ করছে। মর্মান্তিক অপরাধ সংঘটিত হচ্ছে।

পূর্ববর্তি সংবাদ‘ভারতে মুসলিম নিধন চলতে থাকলে দেড়শ’ কোটি মুসলমান চুপ থাকবে না’
পরবর্তি সংবাদবাতিল করা হলো ৩ হাজার ১০৭ জনের ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা সনদ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী