ট্রাম্পের ছেলের মুখে থুথু নিক্ষেপ করলেন এক নারী

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুথু নিক্ষেপ করেছেন শিকাগোর এলাকার এক নারী রেস্তোরাঁকর্মী। বিষয়টি জানিয়েছেন স্বয়ং এরিক ট্রাম্প। খবর সিএনএনের।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি ব্রেইটবার্ট নিউজকে ট্রাম্পের তৃতীয় ছেলে এরিক ট্রাম্প টেলিফোনে বলেন, এটি তার জন্যে সত্যিকার অর্থে বিব্রতকর ছিল। কয়েকজন বিষয়টি নিশ্চিতভাবে বলেছে, তার মানসিক সমস্যা ছিল। শিকাগো পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘ্টনাস্থল পরিদর্শন করেছে।

এরিক ট্রাম্প লাঞ্ছিত হওয়ার এমন ঘটনায় ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তিনি কেন এমন আচরণ করেছেন; তা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা এখনও ওই কর্মীর সঙ্গে কথা বলতে পারিনি। তবে এরই মধ্যে আমাদের মানবসম্পদ বিভাগ ওই কর্মীকে ছুটিতে পাঠিয়েছে। রেস্তোরাঁটি ওই কর্মীর নাম নিশ্চিত করেনি।

শহরের পুলিশ প্রধান বিষয়টি নিয়ে এক টুইট বার্তায় জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা ও শিকাগো পুলিশ এ ঘটনাটি খতিয়ে দেখছে। পুরো ঘটনা জানার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। ট্রাম্পের মুখপাত্রকেও এর আগে একটি রেস্তোরাঁ থেকে বের করে দেয়া হয়েছিল।

পূর্ববর্তি সংবাদ‘০০৭’ গ্রুপের ভয়ঙ্কর অপারেশন রিফাত হত্যাকাণ্ড
পরবর্তি সংবাদভারতে ভারী বৃষ্টিপাতে দেয়াল ধসে নিহত ১৫