‘অভিনেত্রী নুসরাত কপালে সিঁদুর পরে ইসলাম অবমাননা করেছে’

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈন একজন মুসলিম হয়ে সংসদে মঙ্গলসূত্র, কপালে সিঁদুর পরে উপস্থিত হয়েছেন। এতে ভারতের কয়েকজন আলেম নিন্দ জানান। তারা বলেন যে, নুসরাত ইসলাম ও মুসলিমদের অবমাননা করেছেন।

দ্যা টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, গতকাল শনিবার আলেমের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নুসরাত। তিনি বলেছেন, ধর্ম বিশ্বাস অন্তরে থাকলেই হয়। মঙ্গলসূত্র, কপালে সিঁদুর পরলেই ধর্ম অবমাননা হয় না।

এদিকে উত্তর প্রদেশের শাইখুল হিন্দ মাদরাসার প্রধান উপপরিচালক মুফতি আসাদ কাজমি বলেছেন, ‘‘খোঁজ নিয়ে জেনেছি, তিনি জৈন সম্প্রদায়ের এক জনকে বিয়ে করেছেন যা ইসলামের বিধিবিধান পরিপন্থি। ইসলাম বলে, এক জন মুসলমান শুধু মুসলমানকেই বিয়ে করতে পারেন। নুসরাতের এমন কাজ ইসলামে কখনই গ্রহণযোগ্য নয়। হতে পারেন না।

তিনি আরো বলেন,‘‘ নুসরত এক জন অভিনেত্রী। অভিনেত্রীরা ধর্মের শাসন মানেন না। যা ইচ্ছা তা-ই করেন। সেটাই সংসদে দেখা গিয়েছে। তিনি সংসদে সিঁদুর এবং মঙ্গলসূত্র পরে এসেছিলেন।’’

উল্লেখ্য, ২২ জুন তুরস্কের বোদরুম শহরে জৈন ধর্মের অনুসারী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। ২৩ জুন কলকাতায় ফিরেই দুদিন পর নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।

সূত্র: আনন্দ বাজার পত্রিকা, টাইমস অব ইন্ডিয়া 

পূর্ববর্তি সংবাদঅপ্রয়োজনীয় সিজার বন্ধে নীতিমালা তৈরির নির্দেশ
পরবর্তি সংবাদফিলিস্তিনের জেরুজালেমবিষয়ক মন্ত্রীকে গ্রেফতার করেছে ইসরায়েল