বাড়ছে কুপিয়ে হত্যা প্রবণতা: রিফাতের পর এবার দৃর্বৃত্তদের নৃশংসতার শিকার শাহিন

ইসলাম টাইমস ডেস্ক: রিফাতকে কুপিয়ে হত্যা করার ক্ষত শুকাতে না শুকাতেই ১৪ বছরের কিশোর শাহীন দুর্বৃত্তদের  দা আর হাতুড়ির আঘাতে আহত হল। ছিনতাইকারীরা তাকে  নির্মমভাবে কুপিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে। তারপর পরিবারের খরচ, ঋণের কিস্তি আর লেখাপড়ায় অর্থের জোগানের একমাত্র সম্বল বাবার ব্যাটারি চালিত ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। শনিবার (২৯ জুন) গভীর  রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায়। আহত কিশোরের নাম শাহীন (১৪)। সে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলীর ছেলে ও মঙ্গলকোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

শাহিনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যান নিয়ে শুক্রবার সকালে বেরিয়েছিল কিশোর শাহীন। দুপুরের দিকে কয়েকজন যাত্রীবেশী দুর্বৃত্ত তার ভ্যানটি ভাড়া নেয়। শাহীন তাদের নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ার নামক এলাকায় যাচ্ছিল। পথে ধানদিয়া এলাকার একটা পাটখেতের পাশে শাহীনের ভ্যানটি দাঁড় করায় দুর্বৃত্তরা। এ সময় ওই দুর্বৃত্তরা শাহীনের মাথায় আঘাত করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। আঘাত ও রক্তক্ষরণের ফলে অচেতন হয়ে পড়েছিল শাহীন। পরে চেতনা ফিরে এলে কান্না শুরু করে সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় খবর দেয়।

 

ওসি রেজাউল আরও বলেন, এ ঘটনায় শাহীনের বাবা হায়দার আলী বাদী হয়ে শনিবার অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।

শাহীনের বাবা হায়দার আলী বলেন, বসতভিটে ছাড়া তাদের কিছু নেই। সম্প্রতি একটি এনজিও থেকে ঋণ নিয়ে তিনি ভ্যানটি কেনেন। বাবা-ছেলে মিলে ওই ভ্যানটি চালিয়ে সংসারের চালাতেন। এখন ছেলের বেঁচে থাকা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

পূর্ববর্তি সংবাদফেনীতে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার ২
পরবর্তি সংবাদমেয়েটির আর্তনাদ, ‘আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে’