আবারো সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার সরকারি গণমাধ্যম আল-ইখবারিয়া সোববার জানায়, রাজধানী দামেস্কের সাহনায়া শহরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১টি শিশুসহ ৪ জন নিহত হয়। সিরিয়ার দামেস্ক ও হোমসের বেশ কিছু লক্ষ্যবস্তুতে ইসরায়েল যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে বলে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে। হার্তেজ, আল-জাজিরা

সিরিয়ার সামরিক বাহিনী জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো সামরিক অবস্থান লক্ষ্যকরে ছোঁড়া হয়েছিলো। তবে সেগুলো প্রতিরোধ করা হয়েছে।

আল-ইখবারিয়া জানায়, সাহনায়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট বিকট আওয়াজে অনেক বাড়ির জানালার কাচ ফেটে গেছে। এতে ওই এলাকার বেশ কয়েকজন অধিবাসী আহতও হয়। এবং সিরিয়ার সামরিক বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে সানা জানায়।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল সিরিয়ার বিভিন্ন এলাকায় কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহতও হয়। হামলাগুলো ইরান ও লেবাননের সংগঠন হিজবুল্লাহর সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে বলে ইসলারায়েল দাবি করছে। তবে সোমবার ভোররাতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সামরিক বাহিনী।

পূর্ববর্তি সংবাদকর্মক্ষেত্রে ছয় মাসে দুর্ঘটনায় ২৫৭ জন শ্রমিক নিহত
পরবর্তি সংবাদগ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ