ভারতের মালদায় আবারো মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলিমদের ওপর নির্যাতন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এবার পশ্চিমবঙ্গের মালদা জেলায় এক মুসলিম যুবককে পিটিয়ে খুন করেছে স্থানীয়রা। আর এ নিয়ে প্রতিবাদ চলছে মালদা জেলায়। এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, কলকাতা থেকে মৃত সানাউল শেখের দেহ মালদায় পৌঁছালে এলাকায় ব্যাপক প্রতিবাদ মিছিল হয়।

তিনি জানান, বুধবার ২৬ জুন বাইক চুরির অভিযোগ শানাউল শেখ নামে চব্বিশ বছরের এক যুবককে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় শানাউলকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

রোববার মালদার বৈষ্ণবনগরের বাড়িতে শানাউলের লাশ নিয়ে আসা হয়। শানাউলকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা দেখার পরই রোববার ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়। এ ঘটনার পরই এলাকায় পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

এ ঘটনা প্রসঙ্গে নিহতের মা সুফিয়া বলেন, ‘‘ও ইটভাটায় কাজ করত। বুধবার কয়েকজন ওকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। ওর স্ত্রী ও ৬ মাসের শিশুকন্যা রয়েছে। পরিবারে ওই একমাত্র রোজগার করত।”

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

পূর্ববর্তি সংবাদসমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরবর্তি সংবাদপাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি নতুন মামলায় গ্রেফতার