ইসলাম টাইমস ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অভিবাসীদের আটক কেন্দ্রস্থলে এক বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৮০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এ হামলার ঘটনায় দেশটির সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ত্রিপোলির তাজুরা জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতের বেশিরভাগই আফ্রিকান অভিবাসী।
জরুরী বিভাগের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১২০ জন অভিবাসী একই স্থলে ছিল যেখানে সরাসরি বিমান হামলা ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এ হামলার ঘটনায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির স্বেচ্ছাচারি সেনাবাহিনীকে দায়ী করেছে, যাদের নেতৃত্বে রয়েছেন খলিফা হাফতার।
প্রসঙ্গত, খলিফা হাফতার দীর্ঘদিন ধরে লিবিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছেন।
















