ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুইজনের। ট্রাকচাপায় সিএনজি অটোরিকশা যাত্রী বিএনপি নেতাসহ দুইজন নিহত ও অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। আহত দুজন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বুধবার রাত ১১টায় মহসড়কের মনসা বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হাবিলাইশ দ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী বাহাদুর (৬০) ও একই এলাকার নিরঞ্জন শীলের ছেলে দয়াল শীল (৪০)।
আহতরা হলেন, আনোয়ার হোসেনের ছেলে রবিউল আরাফাত (২২) ও আনোয়ার হোসেনের ছেলে মো: জাহিদ (২০)। হতাহত সকলেই হাবিলাইশ দ্বীপ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আহত দুজন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাবিলাইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিকুল ইসলাম জানায়. বিএনপি নেতা আলী বাহাদুর চট্টগ্রাম থেকে বাড়ি আসার পথে দুর্ঘটনায় নিহত হয়, বাদে জোহর জানাজার নামাজ শেষে তার লাশ দাফন করা হয় বলে তিনি জানান।
পটিয়া হাইওয়ে ক্রসিং ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক বাবুল বলেন, যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১২-২২৫৯) পটিয়ায় যাওয়ার সময় অটোরিকশার চাকা পাংচার হয়। এসময় চট্টগ্রামমুখী ট্রাকের (চট্টমেট্রো-ট-১১-৭৪৭৭) মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে চারজন গুরুতর আহত হয়। তাদের চমেক হাসপাতালে নেয়ার পর উপরোক্ত ২ যাত্রী নিহত হয়।
চমেক হাসপাতাল ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
















