ইসলাম টাইমস ডেস্ক: এবার তৃণমূল নেত্রীর সঙ্গে ইসকনের রথযাত্রায় অংশ নেন পশ্চিমবঙ্গের বিতর্কিত সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। এসময় তার স্বামী নিখিল জৈন এবং পুত্র কোলে অভিনেতা সোহম তার সঙ্গে ছিলেন। মুসলিম হয়েও কপালে সিদুর আর তিলক পরে বিতর্কিত এ নেত্রী কোনো কিছুই কানে না নিয়ে হিন্দুদের সব রীতি রেওয়াজ মেনে চলছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত হয়ে জগন্নাথ দেবের পায়ে ফুল নিবেদন করেন মমতা। এসময় মমতার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান, স্বামী নিখিল জৈন, অভিনেতা সোহম।
এবারের রথযাত্রায় সবার নজর ছিল নুসরতের ওপর। সংসদ ভবনে বিয়ের পর তিনি এসেছিলেন সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নিয়ে। যা দেখে আপত্তি জানায় উত্তরপ্রদেশের দারুল উলুম উলামা-এ-হিন্দ।
ফতোয়া জারি হয় নুসরতের বিরুদ্ধে। কেনো তিনি নিখিলকে বিয়ে করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন ফতেহপুরের শাহি ইমাম। তখন থেকেই নুসরত জানিয়ে এসেছেন, তিনি ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধি সে।
স্বভাবতই মমতা-নুসরাত-নিখিলকে দেখতে উৎসাহী মানুষ থেকে মিডিয়ার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নিজের কথা রেখেই এদিন মমতার সঙ্গে সকালেই নুসরাত পৌঁছে যান ইসকনে। যদিও ইসকনে প্রতি বছরই মমতা যান।
ভিডিওতে দেখা যায়, মানুষের ভিড়ের মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে রথের দড়িতে টান দিচ্ছেন নুসরাত। এদিনও নুসরাতের মাথায় ছিল চওড়া সিঁদুর, হাতে লাল রঙের চুড়ি, গলায় মঙ্গলসূত্র। গায়ে লাল-হলুদ শাড়ি। অন্যদিকে নিখিলের গায়ে ছিল সাদা কুর্তা-পাজামা। মমতা-নুসরাতের দড়ি টানার পরেই শুরু হয় ইসকনের রথযাত্রা।
















