রেলের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : রেলমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, রেলের উন্নয়নে বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। চাহিদার ভিত্তিতে যেখানে নতুন রেল লাইন নির্মাণ দরকার সেখানে নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। যেখানে সংস্কার দরকার সেখানে সংস্কার হচ্ছে। নিরাপদ ভ্রমণে রেলের উন্নয়নে যা যা করার দরকার সেগুলোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিকালে নাটোর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

এ সময় নাটোর-রাজশাহী সরাসরি রেল লাইন নির্মাণ, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজসহ বিভিন্ন দাবি রেলমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। মন্ত্রীও পর্যায়ক্রমে দাবি পূরণের আশ্বাস দেন। পরে মন্ত্রী একতা এক্সপ্রেসে পঞ্চগড় জেলার উদ্দেশে রওনা দেন।

পূর্ববর্তি সংবাদগ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদপ্রকাশ্যে গুলি করে কলেজ-ছাত্রকে হত্যা