আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : ৫ দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) দেশে ফিরবেন। আজ স্থানীয় সময় বেলা ১১টায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৭২৩) ঢাকার উদ্দেশে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময় অপরাহ্নের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের কথা রয়েছে।

 

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারকে বোঝানোর বিষয়ে ঢাকাকে আশ্বস্ত করে বেইজিং।

পূর্ববর্তি সংবাদভারতে ‘জয় শ্রী রাম’ এখন সংখ্যালঘু নির্যাতনের মন্ত্র: অমর্ত্য সেন
পরবর্তি সংবাদসুদান সংকট: ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে একমত সামরিক বাহিনী ও বিদ্রোহীরা