সিরিয়ার ইদলিবপ্রদেশে বিমান হামলায় নিহত ১৯

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার ইদলিবপ্রদেশে সিরীয় সরকার ও তার মিত্র রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে শনিবার সেখানে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশত বেসামরিক লোকজন। খবর আনাদোলুর।

বিমান হামলার সঙ্গে ইদলিবের কাফের নাবিল, খান শেখুন, মুহামবাল, বিডামা, শারমিন ও আরিহা শহরে কামান দিয়ে গোলাবর্ষণও করা হয়।

এ হামলায় আরও অর্ধশত বেসামরিক লোকজন আহত হয়েছেন। হামলার জন্য পশ্চিমারা আসাদ সরকারকে দায়ী করেছে।

২০১১ সাল থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদে আসাদ সরকারকে উৎখাতের জন্য সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়।

পূর্ববর্তি সংবাদআসামির জবানবন্দিতে শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যার রোমহর্ষক কাহিনী
পরবর্তি সংবাদদেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলে শ্রীলঙ্কায় মার্কিন সেনা ঢুকতে দেব না: সিরিসেনা