ইসলাম টাইমস ডেস্ক: বেশ সুঠাম দেহ। সুন্দর ফর্সা চেহারা। মাথায় লম্বা চুল। পায়ে দামি জুতা। পরনে প্যান্ট, হাফহাতা গেঞ্জি। কিন্তু পড়ে আছে নিথর হয়ে কুর্মি টোলা রেলস্টেশনের সামনে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টিতে রেলওয়ের পাশের ঘাসে পড়ে আছে লাশটি। পাশ দিয়ে রেল চলে যায়। একটু পর পর বিভিন্ন মানুষ এসে দেখে যায়। সবাই আফসোস করে। আহ, এত সুন্দর মানুষটি কেন এভাবে ট্রেনের তলায় পড়ে মরল?
আজ দুপুর ১২.৪৫ মিনিটের ঘটনা। কুর্মিটোলা রেল স্টেশনের সামনে একজন লোক ট্রেনের সামনে দাঁড়িয়ে থেকে আত্মহত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, দুপুর ১২.৩০টার দিকে লোকটি কুর্মিটোলা রেল স্টেশনের সামনের রেল রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। পরে যেই একটি আসতে দেখে অমনি ট্রেনের রাস্তায় গিয়ে দাঁড়ায়।
‘ ট্রেনটি বার বার হর্ণ দিচ্ছিল। না হলেও ১২ -১৫ বার হর্ণ দিয়েছে অল্প একটু জায়গা অতিক্রম করতে গিয়ে। কিন্তু লোকটা সরে না। আরও দু হাত ছড়াইয়া দেয়’ বলছিলেন একজন প্রত্যক্ষদর্শী।
আরেক প্রত্যক্ষদর্শী বালক বলছিল,‘ অনেক কাছে আসার পর বার বার হর্ণ দিচ্ছিল। কিন্তু লোকটা যায় না। ….ট্রেনের ধাক্কায় … । এমন দৃশ্য আমি আর জীবনে দেখিনি।
কুর্মিটোলা রেল স্টেশন থেকে লোকজন এসে তার সঙ্গে থাকা মোবাইল এবং বিভিন্ন আলামত নিয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন পুলিশকেও আনাগোনা করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছিলেন, এটা একটি এক্সিডেন্ট। কিন্তু তাদেরকে যখন বলা হল, রেল গাড়িটা তো অনেক দূর থেকে বারবার সাইরেন বাজিয়ে আসছিল। কিন্তু তারপরও লোকটা সরে গেল না কেন?
এ প্রশ্নের কোনো উত্তর তারা দিতে পারেননি।
















