নাইজেরিয়ায় শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করছে কর্তৃপক্ষ

ইসলাম টাইমস ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান দ্য ইন্টারন্যাশনাল নামে একটি স্কুলে জোরপূর্বক হিজাব (স্কার্ফ) খুলিয়ে গেইট দিয়ে প্রবেশে বাধ্য করা হচ্ছে মুসলিম শিক্ষার্থীদের। স্কুলটির নিরাপত্তায় থাকা প্রহরী ও শিক্ষকরা মুসলিম মেয়েদের মাথা থেকে স্কার্ফ খুলে ফেলার নির্দেশ দেয়।

গতকাল শনিবার (৬ জুলাই) সাইবার স্প্যাসের ধারণকৃত ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে এ তথ্য প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদুলো এজেন্সি’। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন বিশ্ব মুসলিম সম্প্রদায়ের নেত্রীবৃন্দ। তাদের মতে, অধিকাংশ নাইজেরিয়ান ধর্মীয় এ নিয়মের ব্যাপারে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

স্কুল গেইটের এ ঘটনায় এক শিক্ষার্থীর মা শিক্ষকদের উদ্দেশে চিৎকার করে বলছিলেন, ‘তাদের (মেয়ে শিক্ষার্থীদের) জাহান্নামে পাঠিয়ে দিন। স্কুলের এ কর্মকাণ্ড দেশটিতে জাতীয় সঙ্কট সৃষ্টি করবে।’ যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীরা চাইলে স্কুল প্রাঙ্গণের বাইরে মাথা ঢাকার জন্য স্কার্ফ ব্যবহার করতে পারবে।

দেশটির পাবলিক বিষয়ক বিশ্লেষক জিম্বা কাকান্ডার এক টুইট বার্তায় বলেন, ‘স্কুল কর্তৃপক্ষের এমন পদক্ষেপ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। যা যেকোনো ধরনের বৈষম্য মুক্তির লড়াইয়ের জন্য বিপদজনক। যা সমাজে বৈষম্য হিসেবে বিবেচিত হবে।’

এর আগে ২০১৬ সালে নাইজেরিয়ান আপিল আদালত এই হিজাব সম্পর্কে একটি রায় ঘোষণা করেছিলেন। যেখানে সংবিধান অনুযায়ী হিজাব একটি আইনি অধিকার। অফিসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নারীরা চাইলে হিজাব ব্যবহার করতে পারবেন বলে রায়ে জানানো হয়। যদিও সরকার ইতোমধ্যে আদালতের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

পূর্ববর্তি সংবাদওয়ারীতে শিশু ধর্ষণ-হত্যায় যুবক গ্রেফতার
পরবর্তি সংবাদআসামির জবানবন্দিতে শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যার রোমহর্ষক কাহিনী