দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলে শ্রীলঙ্কায় মার্কিন সেনা ঢুকতে দেব না: সিরিসেনা

ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কায় যুক্তরাষ্ট্রের সেনাদের অবাধ প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। শ্রীলঙ্কায় মার্কিন সেনা প্রবেশের অনুমোদন সংক্রান্ত একটি খসড়া চুক্তিতে ভেটো দিয়ে এ কথা বলেন তিনি।

পশ্চিমাপন্থী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন ‘স্ট্যাটাস অব ফোর্সেস এগ্রিমেন্ট শীর্ষক চুক্তিটির খসড়া এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে।

গতকাল শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এক র‌্যালিতে সিরিসেনা বলেন, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে- এমন চুক্তি আমি অনুমোদন দেব না।

তিনি আরও বলেন, এসওএফএকে অনুমোদন দিলে দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা হবে। কিছু বিদেশি শক্তি শ্রীলংকাকে তাদের ঘাঁটি বানাতে চায়। কিন্তু আমি তার অনুমোদন দেব না।

৪৮০ মিলিয়ন ডলারের তহবিল নিয়ে বিতর্কিত এ চুক্তিটি স্বাক্ষরিত হলে এর অধীনে বেশ কিছু অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হবে। কিন্তু প্রধানত, এর অধীনে রয়েছে ২০০ কিলোমিটার দীর্ঘ কলম্বো-ত্রিনকোমালি ইকোনমিক করিডোর (সিটিইসি), যেটার মাধ্যমে পশ্চিম উপকূলের সঙ্গে পূর্ব উপকূল যুক্ত হবে। শ্রীলঙ্কার বন্দরগুলোকে অবাধে ব্যবহারের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। এর আগে চীনা ঋণের বোঝা মাথায় নিয়ে ৯৯ বছরের জন্য বেইজিংকে হাম্বানটোটা বন্দর লিজ দিতে বাধ্য হয় শ্রীলঙ্কা।

পূর্ববর্তি সংবাদসিরিয়ার ইদলিবপ্রদেশে বিমান হামলায় নিহত ১৯
পরবর্তি সংবাদগ্যাসের দাম না কমালে পরিণতি শুভ হবে না বলে রিজভীর হুঁশিয়ারি