এবার হাজী জাহাঙ্গীরের অবৈধ আস্তানায় সিসিক বুলডোজার

ইসলাম টাইমস ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বুলডোজার এবার গুড়িয়ে দিলো কাজিরবাজার এলাকার প্রতাপশালী হাজী জাহাঙ্গীরের আস্তানার একাংশ। সুরমার তীর দখল করে জাহাঙ্গীরের নির্মিত ১০/১২টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া আরও ৬০/৭০ টি দোকান উচ্ছেদ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কাজিরবাজারের মাছ বাজারের অধিকাংশই ছিল অবৈধভাবে নদীর তীর দখল করে নির্মিত। নির্মাতারা সবাই প্রভাবশালী। এরমধ্যে সবচেয়ে প্রভাবশালী হাজী মোহাম্মদ জাহাঙ্গীর।

গতকাল রবিবার উচ্ছেদ প্রক্রিয়ার ধারাবাহিকতায় কাজিরবাজারের মাছের আড়তে অভিযান চালানো হয়।

জানা যায়, হাজী জাহাঙ্গীর নিজ মালিকানাধীন মূল আড়তের বাইরে প্রচুর জায়গা অবৈধভাবে দখল করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। পাশাপাশি চলছে শিলং তীর জুয়া। কয়েকদিন আগে তার জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ২২ জুয়াড়িকে আটক করেছিল পুলিশ। সেই অভিযানের পরও তীর জুয়া বন্ধ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন।

তবে কাজিরবাজার এলাকায় উচ্ছেদ অভিযান নিয়ে উৎফুল্ল স্থানীয় সচেতন মহল। তাদের মতে, অবৈধভাবে যত স্থাপনা আছে তা উচ্ছেদ করা হলে তারা নিজনিজ অবস্থান থেকে সহযোগিতা করবেন।

এদিকে রবিবারের উচ্ছেদ অভিযানেহ পর বাজারের ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি নেমে এসেছে। অনেকেই মন্তব্য করেছেন, অবৈধভাবে নদীর তীর দখল করে টাকা বানানোর মেশিনে পরিণত হয়েছে এই এলাকা।

কাজিরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল হক উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বলেন, আমরা অবৈধ দখলদারির বিপক্ষে। সিটি কর্পোরেশনের অভিযানে আমরা অসন্তুষ্ট নই।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত বৈধভাবে নির্মিত কোন স্থাপনা উচ্ছেদের অভিযোগ বা দাবি আমাদের কাছে আসেনি।

 

পূর্ববর্তি সংবাদমাগুরায় মাদ্রাসাছাত্র হত্যা চেষ্টায় জড়িত যুবক গ্রেফতার
পরবর্তি সংবাদঅজ্ঞাত নাম্বার থেকে এরিক এরশাদকে অপহরণের হুমকি, থানায় জিডি