ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম রহ.-এর জামাতা, বুয়েট সেন্ট্রাল মসজিদের প্রাক্তন ইমাম ও খতিব মাওলানা আবুল ফাত্তাহ সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
গত বৃহস্পতিবার অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে আজ সোমবার রাত ৮ টায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার এ প্রবীণ আলেমের ইনতিকাল হয়।
জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স ছিলো আনুমানিক ৬২ বছর।
আগামীকাল সকাল ১০ টায় বুয়েট মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। বুয়েট কেন্দ্রীয় মসজিদের বর্তমান ইমাম মাওলানা রাশেদ যাবীন সূত্রে এ তথ্য পাওয়া যায়।
















