ইসলাম টাইমস ডেস্ক: সোমবার (৮ জুলাই) সকাল থেকে লাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর গ্রিন রোড থেকে কারওয়ানবাজার পর্যন্ত একটি লাইনে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে তিতাস।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস উল্লেখ করে, গ্রিন রোডের গার্ডেন রোড থেকে কারওয়ানবাজারের সদ্য বিলুপ্ত আন্ডারপাসের সামনে প্রিন্স হোটেল পর্যন্ত এলাকায় পুরোনো লাইনের বদলে নতুন লাইনে সংযোগ করার কাজ হচ্ছে। এ কারণে সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা ওই লাইনে গ্যাস থাকবে না বলে তিতাসের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন জানান।
মির্জা মাহবুব বলেন, লাইন মেরামতের জন্য এটি তিতাসের নিয়মিত কাজের অংশ। শিগগিরই ঢাকা শহরের গ্যাস পাইপলাইন আধুনিকায়ন করতে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হবে।
















