সমালোচনার মুখে সাংবাদিকদের জন্যে অভিবাসী আটক কেন্দ্র খুলে দিবে ট্রাম্প-প্রশাসন

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের আটক কেন্দ্রগুলোতে অভিবাসীদের নোংরা পরিবেশে একেবারে গাদাগাদি করে রাখার জন্য সমালোচিত ট্রাম্প প্রশাসন সাংবাদিকদের পরিদর্শনের জন্য বিভিন্ন অভিবাসী আটক কেন্দ্র খুলে দেয়া হবে বলে জানিয়েছে।

গতকাল রবিবার নিউজার্সির মরিসটাউনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একথা বলেন। খবর এএফপি’র।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘অভিবাসীদের রাখা হয়েছে এমন বিভিন্ন কেন্দ্র আমি সাংবাদিকদের দেখানো শুরু করতে যাচ্ছি। আমি চাই সাংবাদিকরা এসব আটক কেন্দ্রে যাক এবং তাদেরকে দেখে আসুক।’

টেক্সাসের ক্লিন্টের একটি সীমান্ত টহল কেন্দ্রে নিম্নমানের পরিবেশে অভিবাসীদের গাদাগাদি করে রাখা হয়েছে এমন প্রতিবেদন শনিবার নিউইয়র্ক টাইমস ও এল পাসো টাইমস-এ প্রকাশিত হওয়ার পর ট্রাম্প এমন মন্তব্য করেন।

পূর্ববর্তি সংবাদবিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
পরবর্তি সংবাদমাগুরায় মাদ্রাসাছাত্র হত্যা চেষ্টায় জড়িত যুবক গ্রেফতার