কেন্দুয়া-নেত্রকোনা সড়কে কালভার্ট ভেঙে মরণফাঁদ

কেন্দুয়া-নেত্রকোনা সড়কের ভরাপাড়া নামক এলাকায় ভাঙা কালভার্ট।

ইসলাম টাইমস ডেস্ক: কেন্দুয়া-নেত্রকোনা সড়কের ভরাপাড়া নামক এলাকায় একটি কালভার্ট ভেঙে গিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এ অবস্থায় ব্যস্ততম ওই সড়ক দিয়ে ছোট ও মাঝারি আকারের যানবাহন চলাচল করলেও ভারী যান চলাচল ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়েই ভারী যানবাহনগুলোকে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক আগে একটি ট্রাক ভাঙা কালভার্টে আটকে যায়। এ সময় সড়কের দুপাশে দীর্ঘ যানজট লাগে। এতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। পরে এলাকার লোকজন গিয়ে গর্ত থেকে ট্রাকটি ওঠাতে সক্ষম হয়। সেই থেকে দুর্ঘটনা এড়াতে এ সড়ক দিয়ে সিলেট ও চট্টগ্রামে যাতায়াতকারী যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

তবে ভারী যানবাহনগুলো বালিজুড়া মোড় সড়ক ও উলুয়াটী ছোট রাস্তা দিয়ে সাহিতপুর হয়ে যাতায়াত করছে। এতে করে বাস-ট্রাকগুলো কেন্দুয়া সদরে আসতে না পারায় যাত্রী দুর্ভোগসহ মালামাল পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদপৃথক লেনের আশ্বাসে সাময়িক স্থগিত করা হলো রিকশা চালকদের আন্দোলন
পরবর্তি সংবাদসিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা