সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইসলাম টাইমস ডেস্ক: ফারমার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম শামীমসহ  ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন আজ বুধবার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় ঘটনাস্থল দেখানো হয়, ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) শুলশান শাখা ও প্রধান কার্যালয়। ঘটনার সময় দেখানো হয়েছে ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর। মামলাটি দায়ের করা হয়েছে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২), (৩) ধারায়।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহা। পরে বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়।

পূর্ববর্তি সংবাদকেন্দুয়া-নেত্রকোনা সড়কে কালভার্ট ভেঙে মরণফাঁদ
পরবর্তি সংবাদপাকিস্তানের সাংবাদিক মুরিদ আব্বাসকে গুলি করে হত্যা