হাশরের দিন নির্বাচনের ফলাফল নিয়ে সিইসিকে অবশ্যই প্রশ্ন করা হবে: সৈয়দ আবুল মকসুদ

ইসলাম টাইমস ডেস্ক: বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে সিইসিকে হাশরের দিন প্রশ্নের সম্মুখীন হতে হবে।

 

গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, সিইসিকে অন্য কোনো ব্যাপারে না হলেও হাশরের দিন এই নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এত সহজে কেউ তাকে ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবেন না।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে নানা অসঙ্গতি তুলে ধরে ‘সুজন’ বলেছে, এ নির্বাচন অনিয়মের খনি, একটি কলঙ্কজনক অধ্যায়। এ নির্বাচনে ১০৩টি আসনের ২১৩টি ভোটকেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। যা কোনোক্রমেই বিশ্বাসযোগ্য নয়।

 

পূর্ববর্তি সংবাদহজ্বযাত্রীদের জন্য চালু হলো ‘বিমান হজ্ব ফ্লাইট’ অ্যাপ
পরবর্তি সংবাদ‘জয় শ্রীরাম’: হিন্দু দেবতার নাম যেভাবে মুসলিম হত্যার হাতিয়ার