সাড়ে চার হাজার স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ

বিআইডব্লিউটিএর নদী তীর উচ্ছেদ অভিযান ।

ইসলাম টাইমস ডেস্ক: অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বুড়িগঙ্গা নদী পুরোপুরি দখলমুক্ত করতে চলমান অভিযানের চতুর্থ দিনে গুঁড়িয়ে দেয়া হয়েছে দুটি সাত তলা ভবনসহ ৪৭টি স্থাপনা। এ নিয়ে এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।

বুড়িগঙ্গার উত্তর পাড়ে খোলামুড়া গুদারাঘাটে দুটো সাততলা ভবন গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

গেল ২৯ জানুয়ারি ছিল উচ্ছেদ অভিযানের প্রথম দিন। এরপর থেকেই কার্যক্রম শুরু হয়। যা এখনো চলমান। প্রথম দিকে দুটো ভবন ভাঙা শুরুর একপর্যায়ে মালিকদের অনুরোধে তাদের সময় দেয় বিআইডব্লিউটিএ।

কিন্তু মালিকরা নিজ দায়িত্বে ভবনটি আর ভাঙেনি। ফলে ছয় মাস পর বিআইডব্লিউটিএ ফের অভিযান চালায়। এতে রেহাই পায়নি পাশের টিনের দোকান, গুদাম ও বসতভিটা। সব মিলিয়ে ৪০ দিনে উচ্ছেদ করা হলো প্রায় সাড়ে চার হাজারেরও বেশি অবৈধ স্থাপনা।

এছাড়া নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে নতুন করে জরিপ চালানোর কথা জানালেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পূর্ববর্তি সংবাদভারতে অনন্য নিদর্শন স্থাপন করলেন মসজিদের ইমাম
পরবর্তি সংবাদবাংলাদেশ আজ ধর্ষকের দেশে পরিণত হয়েছে