তেলবাহী ট্রেন লাইনচ্যুত : রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর চারঘাট উপজেলার বেনেশ্বর এলাকায় তেলবাহী একটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারে একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে।

রেলওয়ে পশ্চিমের সিগনাল বিভাগের প্রধান অনিল কুমার তালুকদার এই তথ্য নিশ্চিত করে জানান, তেলবাহী চলন্ত একটি ট্রেনের ৮টি বগি বেলপুকুর এলাকার লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী রুটে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনটিকে উদ্ধার করতে অন্য আরেকটি রিলিফ ট্রেন এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌছাতে অনুমানিক দেড় ঘণ্টা সময় লাগতে পারে। এছাড়া বৈরি আবহাওয়ার কারণে ট্রেনটি উদ্ধার করতে সময় লাগবে বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদচাপের কারণে বাংলাদেশের সাংবাদিকরা খবর ধামাচাপা দেয়: ব্রিটিশ হাইকমিশনার
পরবর্তি সংবাদ‘যানজটের জন্য রিকশার চেয়ে প্রাইভেটকার বেশি দায়ী’