ইসলাম টাইমস ডেস্ক: পাবনার সুজানগর উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে নাজিরগঞ্জ উপজেলার হাসামপুর গ্রামের ঈদগাহসংলগ্ন পাটক্ষেতের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০)।
পুলিশের দাবি, নিহত গেদালাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে মানিকগঞ্জে সোনার দোকানে ডাকাতি, সুজানগরে অপহরণ ও খুনসহ ৫টি মামলা রয়েছে। গেদালাল উপজেলার নরসিংহপুরের মো. হাবিবুর রহমান মোল্লা হাফিজার ছেলে।
ঘটনাস্থলে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, দুটি কিরিচ, একটি চাপাতি, একটি হাঁসুয়া, একটি ড্রেগার, একটি প্লাস, টর্চলাইট উদ্ধার করে পুলিশ।
















