ইসলাম টাইমস ডেস্ক: সিলেট নগরীর তালতলা থেকে ৩৪ জুয়াড়িকে আটক করে প্রশংসিত হলেন কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার বিকাল ৫টার নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে জুয়ার বোর্ডসহ নগদ ৬৩ হাজার ১২১ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জেদান আল মুসা।
উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে কোতোয়ালী এসি ইসমাইল হোসেন ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনর্চাজ সেলিম মিঞা বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
















