রাজশাহীতে আম ভর্তি ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীতে আম ভর্তি ট্রাক উল্টে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। রাজশাহীর গোদাগাড়ীর কামারপাড়া এলাকায় বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘনায় নিহত আম ব্যবসায়ীরা হলেন- যশোর জেলার ঝিকড়াগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫০)।

প্রত্যক্ষদর্শীর বরাতে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন

পূর্ববর্তি সংবাদ‘জয় শ্রীরাম’: হিন্দু দেবতার নাম যেভাবে মুসলিম হত্যার হাতিয়ার
পরবর্তি সংবাদকাতারে প্রশিক্ষণ বিমান মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত