ইসলাম টাইমস ডেস্ক: ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৯ জুলাই থেকে রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। গত রোজার ঈদের মতো এবারও রাজধানীর কমলাপুরসহ ৫ স্থান থেকে একযোগে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
একজন যাত্রী ৪টির বেশি টিকিট সংগ্রহ করতে পারবে না বলে রেলওয়ে সূত্র জানায়। এদিকে আগামী ১৭ জুলাই থেকে ঢাকা-বেনাপোল-যশোর রুটে চলাচল করবে বিরতিহীন নতুন ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’।
জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে রেলওয়ে ঈদ ব্যবস্থাপনা নিয়ে বুধবার রেলভবনে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুলাই থেকে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২ আগস্ট পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবারও কমলাপুর স্টেশনের চাপ কমাতে রাজধানীর ৫টি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এছাড়া ঈদের আগে বেনাপোল এক্সপ্রেস নামের নতুন একটি ট্রেন নামানো হবে বলে জানান তিনি।
















