ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের অব্যাহত আক্রমন, হত্যা-নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

দলের ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক,  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ঢাকা মহানগরীর যুগ্মসম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, হুমায়ুন কবির আজাদ প্রমুখ।

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভারতের মুসলমানদের ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করতে মুসলমানদের পেটানো হচ্ছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। গো রক্ষার নামে ভারতীয় মুসলমানদের হত্যা করা হচ্ছে। বিজিপি সমর্থকরা সেদেশে ত্রাসের সৃষ্টি করেছে। এসব নির্মম হত্যাকান্ড কোনভাবেই বরদাশত করা যায় না।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে এ নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানানোর দাবী জানাচ্ছি। অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। একই সাথে ভারতের মুসলিম নির্যাতন হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

সভাপতির বক্তব্যে শেখ গোলাম আসগর বলেন, ভারী বর্ষণের মধ্যে এ সমাবেশ সকলের উপস্থিতিতে প্রমানিত হয়েছে ভারতের মুসলমানরা একা নয়। সারা বিশ্বের মুসলমান নিযর্তিত মুসলমানদের পাশে আছে। সুতরাং ভারত সরকারকে অবিলম্বে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। তা না হলে বিশ্বের দেড়শ’ কোটি মুসলমান ঐক্য ও ঈমানী শক্তি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।

 

সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী।

 

পূর্ববর্তি সংবাদজায়রাকে নিয়ে তসলিমার ভাবনা: এক মুসলিম বোনের অভিব্যক্তি
পরবর্তি সংবাদআওয়ামী লীগ সুখে-দুখে জনগণের পাশে থাকে: প্রধানমন্ত্রী