জার্মানির বিভিন্ন মসজিদে বোমাতঙ্ক

ইসলাম টাইমস ডেস্ক: বোমাতঙ্কের কারণে জার্মানির কমপক্ষে তিনটি মসজিদ খালি করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে জার্মানির বেশ কিছু মসজিদে বোমা হামলার হুমকি দেয়া হয়। এরপরেই বিভিন্ন মসজিদে নিরাপত্তার জন্য তল্লাশি চালায় পুলিশ।

সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ জার্মানির বেভারিয়াতে দু’টি মসজিদ খালি করে দেয়া হয়েছে। ওই মসজিদের লোকজনের কাছে হুমকি দিয়ে মেইল পাঠানো হয়েছিল। একটি সংগঠন নামাজরত মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেয়।

পেসিং এবং ফ্রেইমানের দু’টি মসজিদে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অপরদিকে রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের উত্তরাঞ্চলের ইসারলোন শহরের একটি মসজিদেও একটি ই-মেইল পাঠানো হয়।

মসজিদের নামাজের জায়গায় বোমা রাখা আছে বলে ওই ই-মেইলে হুমকি দেয়া হয়। তবে এই হুমকি ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না। কারণ সেখানেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

মসজিদের ভেতরে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানোর পর সেগুলো খালি করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার জার্মানির কলোনি সিটিতে অবস্থিত সবচেয়ে বড় মসজিদেও একই ধরনের ই-মেইল পাঠিয়ে বোমা হামলা চালানোর হুমকি দেয়া হয়। কিন্তু এসবই ছিল ভুয়া।

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় ট্রাকের ধাক্কায় বাস খাদে, নিহত ৪
পরবর্তি সংবাদআমিরাতে বাস দুর্ঘটনায় ২ প্রবাসী নিহত, আহত ৩১