ইসলাম টাইমস ডেস্ক: পাবনায় ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জনসহ সারাদেশে বজ্রপাতে নারী,শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ বজ্রপাত হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, বজ্রপাতে পাবনায় ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, ময়মনসিংহ ও সুনামগগঞ্জে দুজন এবং কুমিল্লা, নেত্রকোনা ও মাগুরায় একজন করে নিহত হয়েছেন।
এদিকে পাহাড়ি ঢল ও পাঁচদিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারি বর্ষণ আরো দুইদিন স্থায়ী হতে পারে।
টানা বর্ষণে পার্বত্য চট্টগ্রাম ও পাশ্ববর্তী জেলাগুলোতে পাহাড়ধসের ঘঢ়টনা ঘটেছে। সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে।
















