ইসলাম টাইমস ডেস্ক: রাস্তায় খানাখন্দ আর পানি জমে থাকার কারণে সকাল থেকে রাজধানীর বিমানবন্দর সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
বিমানবন্দর থেকে উত্তরা এবং উত্তরা থেকে বিমানবন্দরগামী সড়কে আটকে আছে শত শত গাড়ি।
ভারী বর্ষণে সড়কে কোথাও কোথাও হাটু পানি রয়েছে। এদিকে মেট্রো রেলের কাজ চলায় সড়কও চেপে গেছে। ফলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ সড়কে ধীর গতিতে যান চলাচল করছে। এতে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রীরা।
















