ইসলাম টাইমস ডেস্ক: কলকাতায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ সম্প্রদায়সহ সকল শ্রেণীপেশার মানুষজনকে নিয়ে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশিষ্ট সমাজকর্মী গাজী ইয়াকুবের ফেইসবুক থেকে এ তথ্য জানা যায়।
কলকাতার বারাসাত ব্লকের বিশিষ্ট রাজনীতিজ্ঞ, তরুণদের মধ্যমনি, হাফেজ হাসান আলি খানের নেতৃত্বে ১২ জুলাই এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সম্প্রদায়ভুক্ত নেতৃবর্গ নিজেদের কমিউনিটির পক্ষ থেকে প্রতিজ্ঞা করেছেন যে, দিল্লীতে যারাই ক্ষমতায় আসুক না কেন আমরা আমাদের সম্প্রীতি কোনভাবেই নষ্ট করবো না।
উল্লেখ্য, বিজেপির ক্ষমতায় আসার পর থেকেই ভারতে বিভিন্ন জায়গায় একের পর এক মুসলমানদের উপর উগ্র হিন্দুদের আক্রমণ অব্যাহত রয়েছে।
















