ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমীর, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজত আমীর প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে রাষ্ট্রধর্ম ইসলাম করনসহ ধর্মীয় বিষয়ে গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন।
এসময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এরশাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
















