ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাদ্রাসা শিক্ষককে মারধর

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে সাতকুড়া সুফিনগর দাখিল মাদ্রাসায় ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার হলেন আব্দুল হক নামে এক মাদ্রাসা শিক্ষক ও এক ছাত্র। শনিবার (১৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ ঘটনায় চার তরুণ আটক হয়েছেন বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈরের ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই জামাল উদ্দিন। আটকরা হলেন- কোটবাড়ী এলাকার সাকিব, পায়েল এবং পাইকপাড়া এলাকার আশিকুর।

স্থানীয়রা অভিযোগ করে সাংবাদিকদের বলে, সকাল ১১টার দিকে কয়েকজন ছাত্রী মাদ্রাসার টিউবওয়েলে পানি খেতে যায়। ওই সময় চার তরুণ মাদ্রাসার সীমানায় ঢুকে তাদের উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ জানায় ওই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আমিনুর ইসলাম। এতে ওই চার জন তাকে চর-থাপ্পড় মারে।

তারা আরও জানায়, এরপর সেখানে যান মাদ্রাসা শিক্ষক আব্দুল হক। তিনি ছাত্রকে মারধর এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানান। তখন ওই চারজন তাকেও মারধর করে। পরে ঘটনাটি আশপাশের মানুষ জানতে পারে এবং ধাওয়া দিয়ে তাদের তিনজনকে ধরে পুলিশে দেয়।

পূর্ববর্তি সংবাদএরশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পরবর্তি সংবাদভারতে ছয় মাসে ২৪ হাজার শিশুকে ধর্ষণ করা হয়েছে