সাভারে সড়ক দুর্ঘটনা, নিহত ১ কলেজছাত্র

ইসলাম টাইমস ডেস্ক:  সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সিয়াম আশুলিয়ার জিরাবো এলাকার দিদার আলী বেপারীর ছেলে। তিনি স্থানীয় দেওয়ান ইদ্রিস কলেজে উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের শিক্ষার্থী।

আশুলিয়া থানার এসআই কামরুল ইসলাম জানান, রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তিন আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। এসময় আহত হয় ওপর দুই আরোহী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদহিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষায় কলকাতার মুসলিমরা রাজপথে
পরবর্তি সংবাদরাজশাহীতে অতিরিক্ত মদপানে নারীর মৃত্যু