মানিকগঞ্জে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জের সিংগাই উপজেলায় মাওলানা সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে উলামায়ে কেরাম। সোমবার (১৫ জুলাই) দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে ও সিংগাইর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাদপন্থিরা ইসলামের অপব্যাখা করে বিভক্তি তৈরি করছে ও টঙ্গীর বিশ্ব ইজতেমায় তাদের নেতৃত্বেই হামলা হয়। কথিত এই ইজতেমা বন্ধে প্রশাসন উদ্যোগ না নিলে আগামী বৃহস্পতিবার ইজতেমার অভিমুখে লং মার্চের ঘোষণাও দেওয়া হয় মানববন্ধন থেকে।

উল্লেখ্য, আগামী ১৮ জুলাই থেকে ৩ দিনব্যাপী সিংগাইরের গাড়াদিয়া এলাকায় সাদপন্থিদের জেলা ইজতেমা হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তি সংবাদহিমাচলে ভারী বর্ষণে ভবন ধসে ১৩ সেনাসদস্য নিহত
পরবর্তি সংবাদসরকার বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে: প্রধানমন্ত্রী