“২০২০ সালের মধ্যে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে”

ইসলাম টাইমস ডেস্ক: ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক জামিলুর রেজা। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পদ্মাসেতুর  পাইল বসানোর কাজ শেষ হয়েছে।

অধ্যাপক জামিলুর রেজা বলেন, মূল বা গুরুত্বপূর্ণ কাজ ছিল সেতুর পাইল ডাইভিং। এটি সম্পন্ন হয়েছে। এখন তো প্রকল্পের কাজ দ্রুত চলছে। জাজিরায় অনেক স্প্যান বসে গেছে। মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে দূরত্ব কমে এসেছে।

তাই কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে দু-এক দিনের মধ্যেই একটি করে স্প্যান পিয়ারের ওপর বসানো সম্ভব। ১৩টি পিয়ার নির্মাণকাজ শেষ হলে আশা করা যায় ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।

 

 

 

পূর্ববর্তি সংবাদরাজশাহীতে অতিরিক্ত মদপানে নারীর মৃত্যু
পরবর্তি সংবাদকংগ্রেসের ভিন্ন বর্ণের নারীদের ‘দেশে ফিরতে’ বললেন ট্রাম্প