দাঁড়িয়ে থাকা কার্ভাড ভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরে সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা কার্ভাড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাস্টারবাড়ির নান্দয়াইন এলাকায় নিরিবিলি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে মেট্রোপলিটন সদর থানার ওসি সুমীর চন্দ্র সুত্রধর জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল হওয়া একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। অন্যদিকে একটি পিকআপ গাজীপুরের চৌরাস্তা থেকে ময়মনসিংহ যাচ্ছিল।

পথে নান্দয়াইন এলাকায় নিরিবিলি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কায় দেয় ওই পিকআপটি। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকসহ তিনজন নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদনিজের সম্পত্তির হিসাব দিলেন না মোদি
পরবর্তি সংবাদ১০৯০ নম্বরে ফোন করলে জানা যাবে দুর্যোগের তথ্য