নারায়ণগঞ্জে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

 

জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) কামরুল জানান, রাত আড়াইটার দিকে বিপ্লবকে গ্রেফতারের জন্য লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি করে।

পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এরপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে বিপ্লবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় আহত হন উপ-পরিদর্শক (এসআই) ওসমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল এবং দুই কনস্টেবল। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই।

পূর্ববর্তি সংবাদগাছ বিক্রির টাকায় হজ্ব করছেন গাইবান্ধার এক হাজি
পরবর্তি সংবাদরামপুরায় ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ