ইসলাম টাইমস ডেস্ক: মুসলিমদের সবচেয়ে বড় মিলনায়তন হচ্ছে হজ্ব পালন। সেই হজ্ব পালন করাকে সামনে রেখে সোমবার ( ১৫ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রস্তুতিমূলক হজ্ব মহড়া আয়োজন করা হয়েছে। এই হজ্বের মহড়ায় অংশগ্রহণ করে প্রায় চার হাজার মালয়েশিয়ান স্কুল শিক্ষার্থী যাদের বয়স মাত্র ছয় বছর।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিকটে একটি খোলা মাঠে অস্থায়ী কাবা বানিয়ে এই মহড়া করা হয়। হজ্বের প্রকৃত নিয়ম মোতাবেক অংশগ্রহণকারী শিশুদের সাদা ইহরামের কাপড় ও হাতে সবুজ রঙের ব্যাজ পরানো হয়। তারপর তাদের দিয়ে কাবার চারদিকে সাত চক্কর দেওয়া ও শয়তানকে পাথর নিক্ষেপ করানো হয়।
এই হজ্ব মহড়া আয়োজনের এক অন্যতম সংগঠক খাইরিজা কামারুদ্দিন বলেন, শিশুদের ধর্মীয় রীতিনীতি শেখানোর জন্যই এমন হজ্ব মহড়ার আয়োজন করা হয়েছে এবং এই হজ্বের মহড়া শিশুরা খুবই উপভোগ করেছে।
















