শায়খুল হিন্দের স্মৃতির মাল্টা থেকে ফিরে যা বললেন আল্লামা তাকি উসমানি (অডিও)

ইসলাম টাইমস ডেস্ক: সদ্য শায়খুল হিন্দের স্মৃতিবিজড়িত মাল্টা থেকে ফিরেছেন আল্লামা তাকি উসমানি। ১০ যিলকদ মোতাবেক ১২জুলাই পাকিস্তানের দারুল উলুম করাচীর সপ্তাহিক এসলাহী মাজলিসে ‘মাল্টার সফর এবং কিছু শিক্ষ’ শিরোনামে তিনি মাল্টা সফরের কারগুযারি পেশ করেন।

মাল্টায়  তিনি মসজিদ ও মক্তব প্রতিষ্ঠার সুযোগ চেয়ে সরকারের বিভিন্ন কর্মকর্তার কাছে আবেদন করেন। তাকে মসজিদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করার জন্যে আশ্বস্তও করা হয়েছে বলেও জানিয়েছেন আল্লামা তাকি উসমানি।

কারাগুযারিতে তিনি মাল্টায় শায়খুল হিন্দের স্মৃতি শোনানোর পাশাপাশি শায়খুল হিন্দের  ঐতিহাসিক নসীহত স্মরণ করিয়ে দেন।

“মাল্টার কারাগারে সেই নির্জন দিনগুলোতে আমি গভীরভাবে ভেবে দেখেছি, মুসলমানদের পতনের মূল কারণ, কুরআন ছেড়ে দেওয়া। এবং পরস্পর ফের্কাবন্দী, দলাদলি মুলমানদের পতনের দ্বিতীয় কারণ। ‘’  শায়খুল হিন্দের উদ্ধৃতি দিয়ে বলেন আল্লাম তাকি উসমানী।

সবশেষে তিনি সাহাবাদের স্মৃতিবিজড়িত কুবরস সফরনামা এবং বিভিন্ন শিক্ষা ছাত্রদের সামনে পেশ করেন।

 

পূর্ববর্তি সংবাদরামপুরায় ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ
পরবর্তি সংবাদএরশাদের জানাযা নিয়ে রংপুরে ব্যাপক বিশৃঙ্খলার আশঙ্কা