হাফিজ সাইদকে গ্রেফতার করল পাকিস্তান

জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদ।

ইসলাম টাইমস ডেস্ক: জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদকে গ্রেফতার করেছে পাকিস্তান । তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমকে উদ্ধৃত করে এই সংবাদ প্রকাশ করেছে এএনআই।

মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা থেকে তাকে আটক করে দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।

পাকিস্তান সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। যদিও সরকারিভাবে পাকিস্তান এখনও হাফিজ সাঈদের গ্রেফতারি নিয়ে কোনও কিছু ঘোষণা করেনি।

এর আগে, গত ৩ জুলাই জামাত উদ দাওয়া (জেইউডি)- এর প্রধান হাফিজ সাঈদ ও তার দলের শীর্ষ ১২ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থ বিনিয়োগের অভিযোগে দেশটির সন্ত্রাসবিরোধী আইন ১৯৯৭-এর অধীনে এই মামলাগুলো দায়ের করা হয়। তার পরই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অপরাধ দমন শাখা গ্রেফতার করে হাফিজ সাঈদকে।

পূর্ববর্তি সংবাদহিন্দু মেয়েকে কোরআন বিলির নির্দেশ আদালতের
পরবর্তি সংবাদআদালতের ভেতরে ছুরি, কী করে পুলিশ: হাইকোর্ট