ইসকনের প্রসাদ খাইয়ে স্কুলে ‘হরে কৃষ্ণ’ মন্ত্র পাঠ করানো চরম অন্যায় কাজ: হাইকোর্ট

ইসলাম টাইমস ডেস্ক: হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের চট্টগ্রামের বিভিন্ন স্কুলে প্রসাদ খাইয়ে শিক্ষার্থীদের ‘হরে কৃষ্ণ হরে রাম’ মন্ত্র পাঠ করানোর ঘটনাকে ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

দৈনিক পত্রিকায়  প্রকাশিত এ সংক্রান্ত  প্রতিবেদন নজরে আনা হলে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। এসময় তিনি দৈনিক ইনকিলাবে প্রকাশিত ওই প্রতিবেদন আদালতে পড়ে শোনান এবং বলেন, এক ধর্মের রীতি-নীতি অন্য ধর্মের মানুষের ওপরে চাপিয়ে দেওয়া আমাদের সংবিধান সমর্থন করে না।

তখন হাইকোর্ট বলেন, ‘একটি এনজিও কোনও স্কুলে খাবার বিতরণ করতে পারে। কিন্তু জোর করে বা প্রলোভন দেখিয়ে যদি প্রসাদ খাইয়ে মন্ত্র পাঠ করিয়ে থাকে, তবে সেটা অন্যায়।’

হাইকোর্ট আরও বলেন, ‘আমরা কোনও ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। এর আগেও শবে বরাত নিয়ে আমরা হস্তক্ষেপ করিনি। আপনারা (আইনজীবীরা) যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিন। স্কুলের ম্যানেজিং কমিটি আছে, স্থানীয় প্রশাসন আছে, তাদেরকে বলুন।’

 

পূর্ববর্তি সংবাদট্রাম্পের কাছে পাকিস্তানের এক কাদিয়ানি নেতার অভিযোগ দায়ের
পরবর্তি সংবাদআজ লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা