শিবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাকে গণধোলাই

ইসলাম টাইমস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নবীনূর রহমানকে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।এদিকে রিকশা ছিনতাই ঘটনায় আরও দু’জন পলাতক রয়েছে।

জানা গেছে, শুক্রবার ভোর রাত ৪টার দিকে কৃষ্ণচন্দ্রপুর বাজারে অটোচালককে নবীনূর রহমান ও তার অপর দুই সঙ্গী ভয়-ভীতি দেখিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে।এসময় অটোচালকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে নবীনূর রহমান বিপ্লবের মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।

পরে সকাল হওয়ার সাথে সাথে স্থানীয়রা নবীনূর রহমানকে আটক করে স্থানীয় আওয়ামী লীগ ও অটোরিকশা সমিতির নেতাদের উপস্থিতিতে গণধোলাই দেওয়া হয়।

পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগ ও অটো সমিতির নেতারা বিষয়টি মিমাংসা করে দেন।

পূর্ববর্তি সংবাদদু’দিন পর থেকে আবারও ভারি বর্ষণ হতে পারে: আবহাওয়া অফিস
পরবর্তি সংবাদনিকি মিনাজের নিজ উদ্যোগে কনসার্টে না আসার খবর: যে বার্তা দেয়